কোন একদিন হঠাৎ যদি আমি
রাতের ঘুম শেষে সকালে না উঠি
ক্ষমা করে দিও তুমি,
ভুল করে ভালোবাসায় অপরাধ হয় যদি
যানি ও ততক্ষণে মরনের হয়েছি আমি ।
প্রথম তোমার ছোয়া এক গুচ্ছ ফুলের তোড়া
তেমনই সাজের এ গুচ্ছ ফুলের তোড়া
কবর পাশে রাখিও আমার
এ আমার শেষ অনুরোধ
অন্তর মহিমায় সুখ হোক তোমার মুঠি মুঠি ।
আশা যা স্বপ্ন রাঙ্গা আনন্দে ভাসিয়ে নিও নাও
বৃষ্টির নদীর স্নান করিয়ে নিও চোখ দু'টো কান্নায়
সে কান্নায় শেষ কান্নায় কাদিও
আর কোন দিন ফেলতে হবে না জল
আর্শিবাদ রইলো আমার হোক তোমার শান্তি সর্বপরি ।