সেটুকু তোমার বিশ্বাস
যেটুকু তোমার মেমোরি
ততটুকুইতো তুমি
ভালোবাসবে,কাছে ডাকবে
কাছে আসবে আমারই ।
সেটুকু তোমার পরিস্থিতি
যেটুকু তোমার গন্ডি
ততটুকুইতো তুমি
হাসবে খেলবে,পথ চলবে
যৌবনের লিস্টিং তোমারই ।
সেটুকু তোমার পরিকল্পনা
যেটুকু তোমার আশা
ততটুকুইতো তুমি
সুখ দেবে,দুঃখ দেবে
সংসারে জড়াবে জীবনই ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।