জন্মিলেই মরিতে হবে
যতই থাকুক টাকা পয়সা
যাবে না তার এক কণা
যতই করো বাহদুরি
চলবে না তার এ কণি
দম ফুরাইলে ভাই-রে !
যতই তোমার অঙ্গ স্বাদ
ভঙ্গ হবে মনের শ্বাস
যতই তোমার সুখের রথ
ভঙ্গ হবে চলার পথ
দম ফুরাইলে ভাই-রে !
এই দুনিয়ার তরুলতা
যায় ঝড়ে যাবে পাতা
এই দুনিয়ার পোষা পাখি
সুযোগ পেলে যায়রে চলি
জীবন তেমন যাবে চলে
একা ঘরে রবো শুয়ে
দম ফুরাইলে ভাই-রে !
দিন দুনিয়ায় সঙ্গী সবাই
কবর সঙ্গী কেউ হবে না
সঙ্গী হবে কতটুকু ইমান নিয়ে
মরনকে করেছি স্মরণ
দম ফুরাইলে ভাই-রে !
মন্তব্য (5)