তুমি থাকিবা আমি থাকিবো
আবার কেউই চিরদিন থাকিবো না
শূণ্যে পরে থাকবে স্মৃতি দেহ,
পূর্ণতা পাবে ভালো কাজে
নইলে জঘন্যতা,ধিক্কার
অগোচরে রয়ে যাবে স্নেহ ।
তুমি যদি আমার জন্যে
দাড়িয়ে থাকো ফুল হাতে
আমিও দাড়াবো যদি মনুষ্যত্ব থাকে
তেমনই এক গুচ্ছ ফুলে ।
তাই যে যেমন কর্মে
সে তেমন ফল ভোগে
অতএব,
যে যেমন ভালোবাসবে
সে তেমনই ভালোবাসা পাবে ।