তোমাকে দেখা কাছাকাছি পাশাপাশি
অদ্ভূত রকম ভালোলাগা শুধু স্বপ্ন দেখা
এর বেশি কিছু হবে না জানি বাস্তবতা
কারণ ভালোলাগা আমার মাঝে
বাকিটা তাহার মাঝে সে সীমাবদ্ধ
যানা হবে না বলা হবে না কোনদিন
এই লেখার মাঝেই আধিপত্য চিরদিন
বিস্মৃত ঘটে বেড়ে উঠবে স্বপ্নের ভাবনার ভেতর
আর বর্ণিল আয়োজন সাজবে অগোচরে
তুমি রবে আমার হৃদয়ের মণি কোঠায়
আর আমি রবো তোমার কাছে অপরিচিত এক মুখ
তা নিয়ে ভাবিনা, কি করলে মনে তুমি
আমি যানি আমার কাছে তুমি কি ?
অনন্যা, রূপসী মন কেড়ে নেবার মতো একজনের একজন
ভাবতে ভাবেত বাণীর আয়োজন করতে করতে
সময় ফুরিয়ে যাবে লেখার কালি হয়তো ফুরিয়ে যাবে
কিন্তু তোমাকে নিয়ে ভাবনা ফুরাবে না ।
মন্তব্য (6)