তুমি বধু সেজে পরের ঘরে
গেলে চলে আমায় ছেড়ে,
যেন একটা দুঃখের বোঝা
বলিবার নাই কোন ভাষা,
ভাবছি ও তাই কি কারণ ?
চার বেয়ারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ,
ও বিধিরে-------
সেই মুহূর্তে দু'চোখ তোমার
আমায় কিগো দেখে নিরে ।
তোমার আমার প্রেমের স্মৃতি
কোন কারনে গঙ্গা নদী,
সাধের ময়না কোন সে কথায়
ভুল বুঝে দিলে ব্যথায়,
এই যদিগো তবে------
চার বেহারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ।
উঠতে যদি মরে গিয়ে
আমার কাঁধে লাশ হয়ে,
তাইতো বোধ হয় ছিলো ভালো
দেখতে হতো না আলো,
ফুল শয্যার ঘরে,
ও বিধিরে--------
চার বেয়ারার কাঁধে
পালকি উঠবার আগে
হয়নি আমার মরণ ।
মন্তব্য (5)