আগুন নিয়ে খেলাখেলি
পাগলামি আর মাতামাতি
জয়ের নেশায় শান্তমনি
অশান্তিরবান টানাটানি
কোথায় গেলে পাবো আমি
হাত বাড়ালেই জোস্মার ছড়াছড়ি ।
কালের খেয়ায় ভাসবো বলে
মন দিলাম তাই আশা করে
সে আশা যে গুড়োবালি
দুঃখ দিবে হাতে তালি
ভাবিনি ভাবিনি আমি
মনে ছিলোনা কোন কালি ।
অবশেষে ভাবনার জালে
নিজেকে নিজেই ধরে
শুধিয়ে নিলাম বুঝিয়ে নিলাম
মনটাকে যাকে করেছি নিলাম
সেইই যখন চোরাবালি
কার মাঝে এখন সাঁতার কাঁটি ।
মন্তব্য (6)