তুমি কি আমায় মনে করো
মনে করে করে স্মৃতির জোয়ারে ভাসো ?
তুমি কি সত্যি আমায় ভালবাস
যা সত্যতা মরণের পরও অমর হবে ?
তুমি কি আমার স্পর্শ অনুভব করো
যে স্পর্শ তোমাকে আমায় পেতে চায় ?
আমার জন্যে কি তুমি দুনিয়া ত্যাগ করতে পারো
যে ত্যাগের মহিমা সম্রাট শাজাহানের
তাজমহলের চেয়েও অতি গুণে
অতি ভালবাসায় উত্তম ?
তুমি কি এমন কিছু ভাব যা
আমাকে ছাড়া বাঁচবে না ?
তুমি কি এমন দৃষ্টান্ত হতে পারো
আমি তোমাকে ছাড়া বাঁচবো না ?
তুমি কি এমন প্রদ্বীপ জ্বেলে আছো
প্রদ্বীপের নীচে ছায়া পড়বে
কিন্তু তুমি পিছুপা হবে না ?
তুমি কি এমন সুখ হাতে নিয়ে বসে আছো ?
যে সুখে দুঃখ আসলেও
চােখের জলে একান্ত নদী হলে
একা গন্তব্য খুঁজবে না
কেবল আমাকে
ভাসিয়ে ।
তুমি কি এমন ভালবাসা নিয়ে আছো ?
যে ভালবাসা পাওয়ার অধিকারে শুধু আমি
আর কেবল আমারই তুমি ।
মন্তব্য (4)