২২
আমার মতো ভেঙ্গে ভেঙ্গে
গড়েছ আজ নিজেকে,
এমন একটা তোমার মাঝে
হারায়েছি আমাকে।
ভাঙছো তুমি ভাঙছি আমি
গড়ছি নতুন কিছুকে,
অন্যরকম ভালোবাসা
উঠল গড়ে এই বুকে।

২৩
মুঠোফোনের বার্তা নিয়ে কতো মাতামাতি
আমি তোমার সখা ওগো তুমি আমার সাথী
বার্তা বাটন টিপে টিপে কাটলো কতো রাতি
হাজার বার্তা লক্ষ বার্তা কোটি বার্তায় মাতি।

২৪
আকাশ ভরা হাজার তারা যেন ছন্ন ছাড়া
আমায় তুমি কাছে টেনে করো পাগলপারা।
তোমার বুকের চাঁদটি হতে আমার বড় তাড়া
আমায় তুমি করো নাকো কভু বাঁধন হারা।