সে এসেছিলো, হয়তো আসবে ফের কোনোদিন মনের জানালায়। আমি কী বসে আছি তারই অপেক্ষায়! মন জানালার কাঁচগুলো এতো গুমোট কেন বুঝিনা। তার চোখের ভাষাটুকু পড়বার চেষ্টা করে ব্যর্থ হই বারে বার। স্বচ্ছ কাঁচের জানালায় তার মুখ। তবে কী আমার চোখে লেগে আছে আজানা কোনো অন্ধকার! নাকি আবেগের নদীতে হাবুডুবু খায় ভেতরে ঘুমিয়ে থাকা অন্য কেউ?

ঢেউগুলো পাড় হয়ে একবার মনে হয় পৌঁছে যাই গন্তব্যে। আবার এই দোলাচলটুকুও বুঝি হারাতে চায় না মন।