১০

পাখির ঠোঁটে-ঠোঁটে কতো ভালোবাসা দেখি
তোমার ঠোঁটে ঠোঁট রাখতেই হলো আমার একী!
দুষ্টু পাখি মিষ্টি পাখি করে ডাকাডাকি
তোমার আমার কী যে হলো, বলবো তাকে কী!

১১

একটি পাখি উড়ে গেলো অন্য পাখির ডালে
পাখির সখি বসেছিল নিচে ঘরের চালে।
পাখির সময় কাটছে ভালো আছে দারুণ হালে
ভাবুক সখি ভাবছে বসে, কী আছে কপালে?

১২

এইখানে এই স্টেশনে তোমার সাথে দেখা
তুমি তখন ছিলে একা আমিও ছিলেম একা।
এরপরেই পথগুলো সব হলো বক্ররেখা
ভালোবেসেই তোমায় আমার এত কিছু শেখা।