০৭
ক্যাম্পাসেতে তোমার সাথে প্রথম আমার দেখা
ভালোবাসাটা তখনো আমার ছিলো কিন্তু শেখা।
তোমার ছোঁয়ায় পূর্ণ হলেম ওগো আমার সখা
তোমার জন্যই ভালোবাসার এই কবিতা লেখা।
০৮
রিক্সায় চড়ে প্রথম তোমার পাশাপাশি বসলেম
হাতটা একটু ছুঁতে গিয়ে কম্পন তোমার দেখলেম।
আরো কিছু ছোঁবার ইচ্ছে গুঁজে আমি রাখলেম
রিক্সাভাড়া তিনগুণ চাইল অবাক চেয়ে থাকলেম।
০৯
আমি বললেম না তুমি বললে এটা হিসেব নয়
ভালোবাসায় কে বেশি মারতে পারি ছয়।
কে হারবো কে জিতবো এটাও কথা নয়
খুশির বানে ভাসবো আমি তোমার হলে জয়।
মন্তব্য (10)