০৪
তুমি আমি নদীর জলের ভাসা কচুরিপানা
তুমি দুললে আমিও দুলি হই আনমনা।
জলের মাঝে জলজ খেলায় মাতি দুজনা
বানের স্রোতে ভুলেও কভু আমায় ছেড়োনা।
০৫
সকাল বেলার পাখির কণ্ঠে তোমায় শুনতে পাই
এতো কাছে তবুও তোমায় আরো কাছে চাই।
দীপ জ্বালালে ঘরে আমার প্রাণে আলো নাই
আঁধার এই প্রাণে সখি তোমার ছোঁয়া চাই।
০৬
যেখানটাতে শুরু আবার সেখানটাতে শেষ
এমন ভালোবাসার কী প্রয়োজন বিশেষ?
শুরুটা যেমন-তেমন শেষটা অশেষ
ভালোবাসায় হোকনা মরণ এইতো বেশ।
মন্তব্য (16)