আমরা আছি স্বপ্নলোকে
স্বর্গের খুব নিকটে
জয়ের বাজি ফুটছে আজি
আওয়াজ একটু বিকটে!

হা হুতাশের কারণ তো নেই
সাহস রাখো সঙ্গে
অমানিশা কেটে গেলেই
সুখ আসবে বঙ্গে।।