একাকিত্ব শ.ম. শহীদ · Poems · 2024-12-02 · 322 views চারপাশে জন বন্ধু স্বজন থাকছি তবু একা আয়নাতে মুখ দেখলে দেখি ভাজের বালিরেখা। আর কতদিন বাঁচবো এমন পাইনা ভেবে সেতো সবার কাছে মিষ্টি জীবন আমার কাছে তেতো। দিন বদলে ঋণগুলো যে অবাধে যায় বেড়ে ইচ্ছে করে ওপার চলি সকল কিছু ছেড়ে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)