মাতাল শ.ম. শহীদ · Poems · 2024-11-12 · 435 views কেউ বল না ছি! জাপান এসে চা পান করে মাতাল হয়েছি? উদোর ভরে গিলছি ওরে লাগছে নাতো ফি! পাতাল ফুঁড়ে দেখছি দূরে- হাসছে কত কী! পায়ের তলে মানিক জ্বলে, হাহা হোহো হি! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)