বাজেট মানে উচ্চবিত্তের
স্বপ্ন আঁকাআঁকি
মধ্যবিত্তের ন্যাড়া গাছে
আরও একটা ঝাঁকি
নিম্ন বিত্তের জীবন জুড়ে
শুভঙ্করের ফাঁকি!

আমরা তবু বাজেট নিয়ে
আশায় আশায় থাকি
টং দোকানের ব্রেঞ্চে বসে
চা কিনে খাই বাকি
পরের সাথে তর্ক করেই
হচ্ছি মাখামাখি।।