ফাগুনে আগুন লেগেছে পলাশ বনে,
সহসা সে আগ ছড়িয়ে পড়েছে মনে,
ভেতরে বড় পুড়ছি আমি
তার জন্যই এ পাগলামি
খুঁজছি তোমায়- জীবনের প্রয়োজনে!

অভিমানী তুমি থেকো না দূরে আর-
খোলো গো তোমার রুদ্ধ মনের দ্বার
লওনা আমায় আপন করে
এই দুখানা হাতটি ধরে
আমি যে তোমার হব তুমি যে আমার।