তোমার পথে হাঁটছি
তোমার জন্য খাটছি
সুখের স্বপন বাঁটছি
তোমারই পা চাটছি
এই আমি-নিত্য যে।

তুমি- সুখে ভাসছো
প্রাণটা খুলে হাসছো
যখন যেমন সাজছো
আমার খুশি নাশছো
এই আমি-ভৃত্য যে।