প্রেমের লীলা শ.ম. শহীদ · Poems · 2022-10-31 · 408 views আমার আমি এই বাদামি, এই কালো এই সাদা নানা রঙের মনটা আমার রঙিন সুতোয় বাঁধা। আমি যেমন লাইলি-মজনু তেমন কৃষ্ণ-রাধা। আসলে এই প্রেমের লীলা একটা গোলক ধাঁধা। ‘প্রেম যে করে সে হলো এক মস্ত বড়ো গাধা-’ এমন বলেই প্রেম সাগরে কাটছে সাঁতার দাদা! Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)