ভালো কর্মে-
আলোয় হাসে ধরিত্র;
মন্দ কাজে-
কালোয় গ্রাসে চরিত্র।

আঙুল তুলে-
বলবে কথা সকলে
লোকশ্রদ্ধা-
থাকবে নাকো দখলে।