দুঃখ যাদের ছোঁয় না তারা
পায় কি সুখের স্বাদ?
কনক যেমন যোগ্যতা পায়
মিশেল হলেই খাদ!

দুঃখে তেমন জীবন খাঁটি
মন্দ- ভালোয় পরিপাটি!
তা না হলে একপেষে ঐ
জীবনটা বরবাদ।।