(বাংলা কবিতা ডটকম-এর পাঠকপ্রিয় কবি সঞ্জয় কর্মকারকে
উৎসর্গকৃত ছড়া-কবিতা)
ঘরের বিড়াল বাইরে এসে
উর্দ্ধে তুলে শির
বলে- ‘‘আমি বাঘের মেসো-
মস্ত বড়ো বীর!”
বীর তো নহে, বীরবল সে-
চাঁপায় শুধু জোর-
ঘরে গেলেই ঐ চেহারা
বদলে জানি তোর!
এই আসরে মুখ ফসকেও
বলবো না সেই কথা-
চোরে চোরে মাসতুতো ভাই
তুই আর আমি যথা।
তোর গেলে তো আমার যাবে
সঞ্চিত সব মান-
বলবো না বলবো না কিছুই
এই ধরেছি কান।।
মন্তব্য (6)