পড়ছি গ্যাড়াকলে শ.ম. শহীদ · কবিতা · 2022-10-11 · 396 ভিউ দুইয়ে দুইয়ে চার হবে সহজ অঙ্কের খেলা, কিন্তু সেটা হচ্ছে নাকো শুধু আমার বেলা। দুইয়ে দুইয়ে তিন হচ্ছে নতুবা হয় পাঁচ; কারণটা কি? কোন মতই হচ্ছে নাকো আঁচ! যেমন কর্ম তেমনই ফল সবার বেলায় ফলে; ভালো কিছু করেও আমি পড়ছি গ্যাড়াকলে! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)