চোরে চোরে মাসতুতো ভাই
থাকেন যারা উপরটায়-
পুকুর চুরি করেন- রোজই
নিত্য দিনের-দুপুরটায়।
পঞ্চাশ হাজার পাচ্ছে’ বেতন
মাসে লক্ষ খরচ তার;
কোথা থেকে আসছে টাকা
হিসাবে সে পাচ্ছে ছাড়!
ক্ষুধার পেটে খাদ্য চুরি?
মস্ত বড়ো অপরাধ!
পিটিয়ে দেই নাম ভুলিয়ে
মিটিয়ে দেই চুরির সাধ!
মন্তব্য (6)