কুলাঙ্গার খেলুড়ে শ.ম. শহীদ · কবিতা · 2022-10-04 · 378 ভিউ ডার্টি গেমের থার্টি পূরণ উড়নচণ্ডী মন- সংসার কানা করতে করি স্বার্থক আয়োজন। সমাজ কানা করতে পারি খুব সামান্য চালে, জাত মেরেছি হাজার হাজার যেই ফেঁসেছে জালে। দেশ কানাতে সামান্য বাকি একটু হলেই পারবো তার পরে কি? সংগোপনে- পঁচা দেশটা ছাড়বো।। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)