- কেমন আছেন দাদা?
- কি আর বলবো? বাড়িতে আমরা তিনটি প্রাণী, তিন জনেরই ডায়াবেটিস!
- আমি তো জানি আপনার ছেলেমেয়েরা বিদেশে। বাড়িতে আপনি আর বৌদি তা আরেক জন কে?
- আরেকটি হচ্ছে আমার পোষা বিড়াল?
- তাই বলুন! (অবাক হয়ে) তা বিড়ালেরও ডায়াবেটিস? কি করে বুঝলেন?
- কি করে বুঝলাম? শুনুন তবে। আমার পাশের বাড়ির বোরহান সাহেবের ছেলে মেট্রিক অটোপাশ করেছে। সেই উপলক্ষ্যে বোরহান সাহেবের স্ত্রী আমাদের বাসায় চার চারটে রাজভোগ (মিষ্টির নাম) পাঠিয়েছেন। খেতে বড়ো লোভ হলো- তবুও সুগার বেড়ে যাবার ভয়ে লোভ সামলিয়ে সেটা নুসিকে (বিড়ালকে) খেতে দিলাম। অবাক কান্ড নুসি রাজভোগটা শুঁকে না খেয়েই চলে গেলো। এতেই পরিষ্কার বুঝলাম- ওরও ডায়াবেটিস।।