গাছের সাথে আগাছার বাড়-
বাড়বে সমান তালে-
দেখে এসেছি আমরা সবাই
এটাই কালে কালে!

সুরত দেখে যায় না বোঝা-
মনের কী খবর?
কে যে হেথা ‘মীরমদন’ আর
কে যে ‘মীরজাফর’!!

সাবধানে তাই চলতে হবে
বলতে হবে কথা;
নইলে খোয়া যেতেও পারে
সাধের স্বাধীনতা!