জেঠার বেটা লাগায় ল্যাঠা
সকল কাজে-কামে
যদি বলি- ডাইনে চলো
সোজাই যাবে বামে।

জেঠার বেটা বড়োই ঠ্যাটা
খাবেই মধু চামে-
এই শহরে সবাই তারে
চেনে একই নামে!