বিলেত ফিরত একটা বিড়াল
বড্ড দেখায় তেঁজ
স্বজাতিদের কেয়ার করে না
উচিয়ে রাখে লেজ!

গলায় যে এক ঘন্টা বাঁধা
হাঁটতে গেলে বাজে
ইঁদুর মেরে খায়নাকো সে
যায়না ওসব কাজে!

শুয়ে-বসেই আয়েশ করে
গড়গড়ে নাক ডাকে,
আর বিলেতের গল্প করে-
নানান কথার ফাঁকে!