বুকের ভাষা
মুখের ভাষা
সুখের ভাষা
সেই ভাষাটাই কেড়ে নেয়ার পায়তারা!
মায়ের ভাষা
ছা’য়ের ভাষা
গাঁয়ের ভাষা
উর্দূটাকে-ই চাপিয়ে দিতে চায় তারা!
মানের ভাষা
প্রাণের ভাষা
গানের ভাষা
সব হারিয়ে বাঁচবো তখন কি নিয়ে?
জনের ভাষা
মনের ভাষা
রণের ভাষা
রফিক-শফিক বাংলা আনেন ছিনিয়ে!
মন্তব্য (7)