রোদ-নিকেলে আজ বিকেলে-
আকাশ ছিলো ছাওয়া,
তোমার চুলে কাঁপন তুলে-
নেচে ছিলো হাওয়া!

দেখেই তাই থমকে দাঁড়াই
ভুলি কাছে যাওয়া,
অনেক আশার ভালোবাসা
হয়নি বুকে পাওয়া।