চরম ঠান্ডয় গরম খুঁজি।
লেপের তলে দু'চোখ বুজি,
ভাবনা তবু উড়ে বেড়ায়-
ঠিক-ই!
নেইকো যাদের গরম জামা
পিতা-মাতা, কাকা-মামা
এমন শীতে করছে তারা
কি কি!

কেউবা কোথা ঘাপটি মেরে
নিচ্ছে নেহাত চাপটি সেরে
একা!
আবার কেহ অগুন জ্বেলে
দিচ্ছে দু’হাত সামনে মেলে
সেঁকা!