এক লোক পশু হাসপাতালে হাঁস-মুরগীর ভ্যাকসিনের জন্য গেছেন। একটি কক্ষে দু'জন পশুচিকিৎসক বসে গল্প করছিলেন। তিনি সেখানে গিয়ে দাঁড়াতেই একজন চিকিৎসক বললেন-
চিকিৎসক : কি চাই?
লোক : হাঁস-মুরগীর ঔষধ।
চিকিৎসক : হাঁস-মুরগী ঐদিকে।
লোক : আজ্ঞে! আপনারা?
চিকিৎসক : আমরা গরু-ছাগল!
লোক : ও আচ্ছা! আপনারা গরু-ছাগল! আমি ভেবেছিলাম ডাক্তার!