তুই তো আমার আপন ছিলি
আমি ছিলাম পর,
তাই হলোনা তোর আর আমার
বাঁধা সুখের ঘর!

আমার তাতে যায় আসে না
সুখে থাকিস তুই!
আমি না হয় শস্য-বিহীন
হলাম বিরান ভূঁই!