তোমার জন্য
করেছি অন্য
আপন ছিলো যারা।
ভেবেছি কন্যা
তুমি অনন্যা
হয়েছি পাগল পারা!

বুঝিনি কিছু
উচু ও নীচু
সাগর-পাহাড়-নদী,
তোমার পানে
প্রেমের টানে
ছুটেছি যে নিরবধি!

কিন্তু শেষে
দেখেছি এসে
আমার সকলই ভুল
নও মানবী
তুমি দানবী
কাঁটায় ঘেরা ফুল!