চোখ বুজলেই দেখি আমি__বীরঙ্গনা মাকে,
আমার বীরঙ্গনা মাকে!
একাত্তরে নর-পিচাশ__ক্ষত করেছে যাঁকে|

আমি তখন অবুঝ শিশু,__বয়স মোটে চার,
বুকেই ছিলাম মার!
ওরা যখন ধরলো মাকে, করেছি চিৎকার|

আমায় ছুড়ে ফেললো দূরে, মাটি-কাঁদা-জল,
পাঁচ শুয়োরের দল!
আমার মায়ের আব্রু কেড়ে বাধায় কোলাহল|

একের পর এক! সেসব কথা কেমন করে লেখি?
দূর্ঘটনা সে কি!
চোখ বুজলে আজও আমি__মাকেই শুধু দেখি|