আমার খবর রাখো কই
আমি যখন ফাইভে পড়ি
তুমি পড়তে নাইনে!
তোমার সাথে আমার পিরিত
হয় কী কোন আইনে?
তবু তুমি নাছোড় ছিলে-
মাকে নিয়ে পটিয়ে
সেজে গেলে আমার ম্যাডাম
রাজু স্যারকে হটিয়ে!
রোজ বিকেলে পড়াতে এসে
করতে কতো ফন্দি!
একদিন ঠিক তোমার জালে
হলাম আমি বন্ধি!
তোমার কথা ভাবতে গেলে-
আমি বড় অবাক হই!
এখন তুমি কোথায় থাকো?
আমার খবর রাখো কই?
মন্তব্য (16)