নিয়তিকে দোষে লাভ কী বল?
সেতো তার নিয়মেই দেয় অন্ন
তুমি তোমারে করেছো বিবর্ণ
জাত কূল মূছড়ে ছিন্ন ভীন্ন।

উদীয়মান সূর্য মেঘে ঢেকে
ধূলি কণায় বেঁধেছো নিবাস
চেতনা বিধূর অন্তিম সয্যায়
বাহুবলে ক্লান্তি করেছে গ্রাস।

বসে ভাবো আজ নিজুম তলায়
স্বীয় অপরাধে হারালাম দিক
করেছো সর্বনাশ; জগতের তরে
দোষ অদৃষ্টরে; এ কেমন পথিক?