এক স্কুলের ছাত্র মোরা
এক ক্লাসেই পড়ি
তবু কেন দিন দুপুরে
এতো আড়াআড়ি।
এক ভাষাতেই কাব্য রচি
ঘুমাই মায়ের কোলে
চাই না তাই আর রক্তপাত
যাই ভেদাভেদ ভূলে।
একই রংয়ের রক্ত যখন
সকল শিরায় বয়
কালো কিংবা সাদার দলে
আমরা কেউ নয়।
স্বাধীন দেশে বাস করে তাই
চাই না দেখতে রক্ত
জন্ম মোদের এ দেশেতে
সবাই সবার ভক্ত।
লাভ কী হবে ভীন্নমতে
অভিন্ন এ বাংলায়
হবে না'তো বৈষম্য
অন্য কোন হামলায়।
মন্তব্য (4)