নিঃশেষে বিভাজ্য
# _________অথর্ব______ঈশ্বর__________
ঈশ্বরের দোহাই দিয়ে লাভ কি?
তোমরা তো কেয়ামত আর মহা প্রলয়ের
অপেক্ষা করছ না!
হাতে মুক্ত তরবারি নিয়ে একেকজন নিজেই হয়ে
যাচ্ছ আজরাইল,
রাইফেল কাধে নিয়ে নাচছো নীলকন্ঠের ধ্বংস
নাচ!
-
তাহলে আর ঈশ্বরকে দোষি করে ফায়দা কি,
কি দরকার উনাকে হায়াত মউত এর মালিক বলে!
তোমরা তো আর অপেক্ষা করছ না রোজ
হাশরের,
উনি শাস্তি বিধান করার আগেই তো তোমরা
নিজেদের খেয়াল মত করে নিচ্ছ দন্ড স্থীর।
কাউকে জীবন্ত পুড়িয়ে মারছো,আর কাউকে
করে দিচ্ছ জবাই!
-
ঈশ্বরকে নাম মাত্র ক্ষমতার অধিকারী করার কি মানে
আছে?
তোমরাই তো দেখিয়ে দিচ্ছ ক্ষমতার চূড়ান্ত,
ধর্ম নিয়ে করছ হুলুস্থুল বারাবারি!
সাম্প্রদায়িকতার কড়ালে গ্রাসে নিঃশেষ করে দিচ্ছ
ঈশ্বরের সৃষ্টি মানুষ।
তবে আর অথর্ব ঈশ্বরের হাতের পাণে তাকিয়ে
থেকে লাভ কি?
Comments (4)