হাসতে গেছি ভুলে রে ভাই
হাসতে গেছি ভুলে,
চিন্তার মহাসমুদ্র পরে
শূন্যে আছি ঝুলে!

আয়ের চেয়ে ব্যয় বেশি
ধারের উপর চলি,
আপনেরাই দিচ্ছে পীড়া
কার সাথে আর বলি!

রোগ-ব্যাধি বেঁধেছে বাসা
দেহের সর্ব খানে,
কষ্টে মন জর্জরিত
তা কি কেউ আর জানে!

আপন জনেরে অন্যের হাতে
দিয়েছি ভাই তুলে,
হাসতে গেছি ভুলে রে ভাই
হাসতে গেছি ভুলে।

রচনাকাল- ১১ সেপ্টেম্বর ২০১৫