তোমাকে হারাতে দেব না। তোমার
চোখের জলের
প্রতিটি কণায় আমি মিশে আছি।
তুমি চিন্তা করো না।
তুমি কাদলে কষ্ট পাবো আমি। তোমার
প্রতিটা মুহূর্তে আমি বিরাজমান।
তুমি ব্যাকুল হয়ো না। তোমাকে স্পর্শ
করা প্রতিটা বাতাসে আমি মিশে আছি।
তুমি চিন্তা করো না।
তোমার গায়ে ধুলো লাগবে না।
তোমাকে স্পর্শ করা প্রতিটা আলোক
বিন্দুতে আমি মিশে আছি।
তুমি চিন্তা করো না।
আমি যতদিন বেচে আছি ,
তোমার হৃদয়ের স্পন্দন থামবে না। আর
থামতেও দেব না।
কথা দিলাম।
মন্তব্য (14)