কবে মিলবে সমাধান জানিনা
এলোমেলো সব কিছু
যতদূর চোখ চলে যায়
দৃষ্টির সীমানায়
নির্দ্বিধায় প্রদীপ নিভে যায়
চারিদিকে হয় অন্ধকার
হয় ঘোলাটে ।
এই হৃদয়ে তুলে রাখি যতসব
মরিচা পড়া কিছু স্মৃতি গুলি
যা প্রতিনিহত মিশে যাচ্ছে
অপছা আলোয় ।
অতি তুচ্ছ তাছিলো জীবনটা নিয়ে
তবুও হাত বড়োই
নতুন কোনো স্বপ্নের খুঁজে
রঙিন বাস্তবের শিকল পরা
মানুষ গুলোর মতন
আমিও একজন
বন্ধিশালার বাসিন্দা ।
মন্তব্য (12)